নগরের দেয়াল, বৈদ্যুতিক খুঁটি, ফুটওভারব্রিজ কিংবা সড়ক বিভাজকে পোস্টারের ছড়াছড়ি নতুন কোনো ঘটনা নয়। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে একটি নতুন প্রবণতা উদ্বেগের কারণ হয়ে উঠেছে। কোচিং সেন্টারের বিজ্ঞাপনে শিক্ষকদের বিশাল প্রতিকৃতি, নামের আগে-পিছে নানা বিশেষণ, শতভাগ সাফল্যের দাবি এবং ব্যক্তিকেন্দ্রিক প্রচারণা এখন যেন একটি অলিখিত প্রতিযোগিতায় পরিণত হয়েছে। এদের মধ্যে একটা বড় অংশ প্রথাগত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করেন, এমন নয়। তারা শুধুই কোচিং সেন্টারে পড়ান। শিক্ষাকে তারা ব্যবসা হিসেবে বিবেচনা করেন। যে কারণে সেখানে নীতি-নৈতিকতা থাকে না বললেই চলে। ব্যবসা বাড়ানোর জন্য […]