চট্টগ্রাম সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

পদত্যাগ ইস্যুতে ইশরাক, ‘এসব গুজবে কান দেবেন না’

পদত্যাগ ইস্যুতে ইশরাক, ‘এসব গুজবে কান দেবেন না’

অনলাইন ডেস্ক

১৮ অক্টোবর, ২০২৬ | ১১:২২ অপরাহ্ণ

‘মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ’ কিংবা ‘তাকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী’—বলে গুঞ্জন ছড়ানো খবরকে গুজব বলে অভিহিত করেছেন প্রতিমন্ত্রী নিজেই। এসব খবরকে অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছেন তিনি।
 
প্রতিমন্ত্রী ইশরাক হোসেন কয়েকটি গণমাধ্যমকে জানান, ‘এসব গুজবে কান দেবেন না। কোনো ভিত্তিহীন তথ্যকে গুরুত্ব দেওয়া ঠিক নয়। তাই গুজবে কান না দিয়ে সবাইকে সঠিক তথ্যের ওপর আস্থা রাখতে বলব। কোনো অপপ্রচার বা গুজব ছড়িয়ে যেন কেউ বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।’
 
এদিকে, অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে বিতর্কের জন্ম দেওয়ায় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (১৮ অক্টোবর) বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে তাঁকে ডেকে এ নির্দেশ দেওয়া হয়।
 
বিএনপি ও সরকারসংশ্লিষ্ট একাধিক সূত্রের মতে, মন্ত্রীর দায়িত্বে থেকে এভাবে নিজে অস্ত্র উঁচিয়ে অভিযানে নামা আইন ও রাজনৈতিক শিষ্টাচারের পরিপন্থী, যা সরকারকে চরম বিব্রত করেছে। বিশেষ করে একই দিনে প্রধানমন্ত্রীর বিভিন্ন আকস্মিক পরিদর্শনের ইতিবাচক খবরের ওপর এই ঘটনাটি ছায়া ফেলে। ইশরাকের অস্ত্র প্রদর্শনের অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় দল ও সরকারের শীর্ষপর্যায়ে তীব্র অসন্তোষের সৃষ্টি হয়।
 
 
পূর্বকোণ/রানা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট