চট্টগ্রাম রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

রাশিয়ায় ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা

রাশিয়ায় ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা

অনলাইন ডেস্ক 

১৮ অক্টোবর, ২০২৬ | ৯:১৬ অপরাহ্ণ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করেই রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে এক হাজারের বেশি ড্রোন দিয়ে ভয়াবহ হামলা চালিয়েছে ইউক্রেন। 
 
শনিবার (১৮ অক্টোবর) গভীর রাতের এই হামলায় রাশিয়ার প্রধান এক তেল টার্মিনালে আগুন ধরে যায় এবং অন্তত ১ জন নিহত ও ৫ জন আহত হন।
 
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তারা আকাশসীমা থেকে ১,০১৫টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। তবে তা সত্ত্বেও সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনাল ছাড়াও একটি লজিস্টিক সেন্টার ও একটি ডেটা সেন্টার ক্ষতিগ্রস্ত হয়।
 
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, রাশিয়ার হামলার জবাব দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কারণ সমঝোতার আলোচনার পরও রাশিয়া ইউক্রেনের জ্বালানি খাতে ৭৬ বার আক্রমণ করেছে।
 
এদিকে, ট্রাম্প রাশিয়ার ওপর থেকে কিছু অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন জেলেনস্কি। মার্কিন চাপ ও গোয়েন্দা তথ্যের ঘাটতি সত্ত্বেও নিজেদের রক্ষায় ইউক্রেন ড্রোন হামলা চালিয়ে যাবে বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।
 
সূত্র: সিএনএন
 
পূর্বকোণ/রানা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট