চট্টগ্রাম নগরীর কোতোয়ালী, চকবাজার ও বাকলিয়া থানা এলাকা থেকে আট মামলার আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো— মো. হেলাল (২৭), মিজানুর রহমান প্রকাশ আলাউদ্দিন (২৬) এবং চোরাই মালের ক্রেতা মো. মনিরুজ্জামান মনু (৫৫)। পুলিশ সূত্র জানায়, গত ৪ জুলাই কোতোয়ালী থানা এলাকায় ব্যবসায়ী নান্টু দাশের দোকান বন্ধ করার সময় ক্যাশবাক্সের ওপর রাখা একটি ব্যাগ চুরি হয়। ব্যাগে ২ লাখ ১০ হাজার টাকা এবং তিনটি মোবাইল সেটসহ মোট ২ লাখ ৩৬ হাজার ৯০০ টাকার মালামাল ছিল। […]