চট্টগ্রাম শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

পুরাতন রমনা থানার সামনে ককটেল বিস্ফোরণ

অনলাইন ডেস্ক

২৩ অক্টোবর, ২০২৬ | ১১:০৪ অপরাহ্ণ

রাজধানীর পুরাতন রমনা থানার সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় পৌনে ৮টার দিকে এ ঘটনাটি ঘটে।

এ বিষয়ে রমনা মডেল থানার ডিউটি অফিসার পরিদর্শক (এসআই) আবদুল আল মোহসিন বলেন, সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা পুরাতন রমনা থানার সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

তিনি বলেন, এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট