ক্ষীণকায় শরীর। বাদামি রঙে রাঙানো লম্বা চুল। গায়ে সবুজ শার্ট-প্যান্ট, গলায় টাই। ঘামে ভিজে পুরো শরীর জবুথবু, তবু কণ্ঠে ক্লান্তির কোনো ছাপ নেই। রিংভর্তি আঙুলে শক্ত করে ধরা মাইক্রোফোন। নাম তার তাইজুল ওরফে কিম জং। ভ্যানের ওপর দাঁড়িয়ে গানের তালে তালে চলছে ভোটের আবেদন। মাঝেমধ্যেই চারপাশের জনতার উদ্দেশে স্লোগান-‘ভোট দেবেন কোনখানে? খেজুর গাছের মাঝখানে!’ সেই গাড়ি ঘিরে মানুষের থিকথিকে ভিড়। সুর আর স্লোগানের সঙ্গে মিলেমিশে তৈরি হয়েছে অন্যরকম এক আবহ। চট্টগ্রামের ‘রিয়াজউদ্দিন বাজার বণিক কল্যাণ সমিতির’ নির্বাচন ঘিরেই এই উৎসব। […]