চট্টগ্রামের বোয়ালখালীতে আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে চরম ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। এই ঘটনায় ৩ পুলিশ সদস্য এবং মামলার বাদীসহ অন্তত ৫ জন আহত হয়েছেন। পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে চরণদ্বীপ ইউনিয়ন পরিষদে নিয়োজিত জেবল হোসাইন (২৩) নামের এক গ্রাম পুলিশ সদস্যকে আটক করা হয়েছে। এছাড়া পুলিশের হাতকড়াসহ পালিয়ে যাওয়া মূল আসামি মোহাম্মদ মহিউদ্দিনকেও (২৮) শেষ পর্যন্ত গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। রবিবার (৩০ আগস্ট) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার চরণদ্বীপ মসজিদ ঘাটা এলাকায় এই […]