সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে এসব রোগীর মৃত্যু হয়। এ সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ২৪৯ জন। রবিবার (২৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ১ হাজার ৩৩ জন, ময়মনসিংহ বিভাগে ১৫৫ জন, চট্টগ্রাম বিভাগে ২১৭ জন, খুলনা বিভাগে ২৯৭ জন, রাজশাহী বিভাগে ২২৪ জন, রংপুর বিভাগে ৮২ জন, বরিশাল বিভাগে ২১১ জন এবং সিলেট বিভাগে ৩০ জন রয়েছেন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে রবিবার পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ২৩ হাজার ৯৪৮ জন। তাদের মধ্যে ১ লাখ ১৭ হাজার ৪০০ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬ হাজার ১৬৪ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮৪ জনে।
পূর্বকোণ/আরআর


















