চট্টগ্রামের সন্দ্বীপে কোস্ট গার্ড ও পুলিশের একটি যৌথ অভিযানে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেন। কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সন্ধ্যা ৬টায় চট্টগ্রামের সন্দীপ থানাধীন আকবর হাট এলাকায় এই যৌথ অভিযানটি পরিচালিত হয়। অভিযানে কোস্ট গার্ড স্টেশন সন্দীপ, আউটপোস্ট সারিকাইত এবং স্থানীয় পুলিশ বাহিনী যৌথভাবে অংশ নেয়। অভিযান চলাকালীন ওই এলাকার […]