বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বর্তমান কমিশন রাজনৈতিক চাপের কাছে অসহায়। সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে কমিশন কাজ করতে পারছে না।
রবিবার (২৫ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
গোলাম পরওয়ার বলেন, এ নির্বাচনে আমরা সেনাবাহিনী মোতায়েন করতে বলেছিলাম। পুলিশ দ্বারা এ নির্বাচন নিরপেক্ষ হবে না ইসিকে আমরা বলেছি। ইসি বলেছে সেনাবাহিনী এ নির্বাচনে প্রয়োজন নাই। বর্তমান কমিশন রাজনৈতিক চাপের কাছে অসহায়। সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে কাজ করতে পারছে না।
তিনি আরও বলেন, আমরা নির্বাচন করার জন্য এখনো মাঠে আছি। আমরা নির্বাচন করতে চাই। তবে সেই পরিবেশ আমাদের প্রয়োজন। ইসি বলেছে আমরা আলোচনা করে ব্যবস্থা নেব।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে প্রশাসন নিরেপক্ষ ভূমিকা পালন করছে না। আমাদের কোনো অভিযোগ তারা আমলে নিচ্ছে না।
তিনি আরও বলেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সরজমিন তথ্য উপাত্ত নিয়ে সুনির্দিষ্ট ৯টি অভিযোগ সিইসির কাছে দাখিল করেছি। একই সঙ্গে ৩টি দাবিও জানিয়েছি। অভিযোগের সব প্রকার প্রমাণ আমারা দিয়েছি।
পূর্বকোণ/রানা/পারভেজ



















