চট্টগ্রাম রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

১৪৬ ফ্লাইট বাতিলে যাত্রী আটকা পড়েছে ২২২৩১

অনলাইন ডেস্ক

২৫ অক্টোবর, ২০২৬ | ৬:৫৪ অপরাহ্ণ

শাহজালাল বিমানবন্দর থেকে সৌদিগামী ফ্লাইট বাতিলের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। গত ১০ অক্টোবর থেকে ফ্লাইট বাতিল শুরু হয়। রবিবার  (২৫ অক্টোবর) পর্যন্ত মোট বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা দাঁড়ালো ১৪৬টি। এসব ফ্লাইটের যাত্রী সংখ্যা ছিল ২২ হাজার ২৩১ জন।

বেবিচকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাওছার মাহমুদ এ তথ্য জানান। 

তিনি জানান, বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে সরাসরি ছিল ৬৯টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২৯টি, ইউএস-বাংলার ১০টি, সৌদিয়া এয়ারের ১৯টি এবং রিয়াদ এয়ারের ১১টি।

বাতিল হওয়া ট্রানজিট ফ্লাইটের সংখ্যা ৭৭টি। এর মধ্যে ইন্ডিগোর ৩০টি, সালাম এয়ারের ৭টি, ইজিপ্ট এয়ারের ১টি, এমিরেটস এয়ারের ১৪টি, কাতার এয়ারের ৯টি, ফ্লাই দুবাইয়ের ৮টি এবং এয়ার ইন্ডিয়ার  ৮টি।

কাওছার মাহমুদ জানান, গত ১০ তারিখ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত  বাতিল হওয়া ১৪৪ ফ্লাইটের মোট যাত্রী ছিল মোট ২২ হাজার ২১ জন।  নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক না হলে ফ্লাইট বাতিলের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

 

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট