চট্টগ্রাম নগরের পতেঙ্গায় বিশেষ অভিযান চালিয়ে মিয়ানমার থেকে অবৈধভাবে ফিশিং বোটে আনা স্ক্র্যাপ ও পুরাতন ব্যাটারিসহ ৭ জন চোরাকারবারি আটক করেছে কোস্ট গার্ড। রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন সি বিচ সংলগ্ন এলাকায় রবিবার সকাল ৭টায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৩৩ লাখ টাকার আনুমানিক ২ টন লোহার স্ক্র্যাপ এবং ২০ টন পুরাতন […]