চট্টগ্রামের রাউজানে চোর সন্দেহে দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। পুলিশের হাতে তুলে দেওয়ার আগে দুই যুবককে গণপিটুনি দেন স্থানীয়রা। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের মগদাই বাজারে এই ঘটনা ঘটে। আটককৃতরা হলেন, পশ্চিম গুজরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মধ্যমপাড়া এলাকার মোহাম্মদ আরফান আলীর ছেলে মোহাম্মদ রাসেল (২৭) এবং একই এলাকার মোহাম্মদ বক্করের ছেলে মোহাম্মদ সাইমন (২৫)। স্থানীয় সূত্র জানায়, গত কয়েক মাস ধরে এলাকাটিতে একের পর এক চুরির ঘটনা ঘটে আসছিল। কিছুদিন আগে মগদাই […]