২০২৭ সালের পবিত্র রমজান মাস কবে শুরু হতে পারে, তা নিয়ে মুসলমানদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। বর্তমান জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, আগামী বছরের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি, সোমবার। তবে চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে চাঁদ দেখার ওপর। সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার (১২ সেপ্টেম্বর) শুরু হয়েছে ১৪৪৮ হিজরি সনের রবিউস সানি মাস। এর মধ্য দিয়ে রমজান শুরুর অপেক্ষা শেষ পাঁচ চন্দ্রমাসে এসে পৌঁছেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রবিউসানি মাসের চতুর্থ দিন। জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস অনুযায়ী, আগামী ৭ […]