চট্টগ্রামের জঙ্গল সলিমপুর, রাউজানসহ বিভিন্ন এলাকায় সন্ত্রাস, মাদক ও অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে পুলিশ সুপার মাসুদ আলম বলেন, অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে। এসব ক্ষেত্রে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও তথ্য সহযোগিতা অপরাধ দমনে আরও কার্যকর ভূমিকা রাখতে পারে। ১৪ সেপ্টেম্বর রাতে টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশন (টিসিজিএ) চট্টগ্রাম’র বার্ষিক ইনডোর ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে পুলিশ সুপার এসব কথা বলেন। টিসিজেএ সভাপতি এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ […]