চট্টগ্রাম নগরীর আতুরার ডিপো এলাকায় কেমিক্যাল রঙ ব্যবহার করে খাদ্য তৈরি করায় একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া আরও দুটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (১ নভেম্বর) সকালে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম। অভিযান পরিচালনা করে অধিদপ্তরের চট্টগ্রামের উপ-পরিচালক ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক আনিছুর রহমান।
উপ-পরিচালক ফয়েজ উল্যাহ জানান, আতুরার ডিপো এলাকায় কেমিক্যাল রঙ ব্যবহার খাবার প্রস্তুত, অপরিচ্ছন্ন অস্বাস্থ্যকর পরিবেশ, খাদ্যদ্রব্যে তেলাপোকার অবাধ বিচরণ করায় মেসার্স তৃপ্তি ফুডস প্রোডাক্টকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া নকল ডানো ক্রিম বিক্রি, খাদ্য প্রস্তুতে ব্যবহার নিষিদ্ধ; ক্ষতিকর কেমিক্যাল কেওড়া জল – গোলাপজল বিক্রির অভিযোগে নিউ খাজা আজমির স্টোরকে ৭ হাজার টাকা ও মেয়াদের তথ্য ব্যতীত পণ্য মোড়কজাত করে বাজারজাত করার অপরাধে মাবিয়া বেকারিকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পূর্বকোণ/পিআর



















