চট্টগ্রাম রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

ব্রাহ্মণবাড়িয়ায় শাশুড়ি হত্যা মামলার প্রধান আসামি চট্টগ্রামে গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় শাশুড়ি হত্যা মামলার প্রধান আসামি চট্টগ্রামে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

২৫ অক্টোবর, ২০২৬ | ২:৪৭ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় শাশুড়ি হত্যা মামলার প্রধান পলাতক আসামি মো. ইস্রাফিলকে (৩৫) চট্টগ্রামে গ্রেপ্তার করেছে এসআরবি-৭ ও ৯। 
 
 
গ্রেপ্তার মো. ইস্রাফিল ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর নারুই এলাকার মো. শিশু মিয়ার ছেলে। 
 

বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদ। 

 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার সকাল সাড়ে ১১টায় বায়েজিদ থানাধীন পাবলিক স্কুল এন্ড কলেজ রোড থেকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার শাশুড়ি হত্যা মামলার আসামি মো. ইস্রাফিলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিকে নগরীর চান্দগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট