চট্টগ্রাম বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রামে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবা জব্দ, গ্রেপ্তার ১

চট্টগ্রামে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবা জব্দ, গ্রেপ্তার ১

অনলাইন ডেস্ক

২১ অক্টোবর, ২০২৬ | ৫:৪১ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর ডিবি পুলিশ (দক্ষিণ) বিশেষ অভিযান চালিয়ে ৩ লাখ ২০ হাজার ইয়াবাসহ একটি ট্রাক জব্দ করেছে। এ ঘটনায় মো. রুহুল আমিন নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

গ্রেপ্তার ট্রাকচালক মো. রুহুল আমিন (৪৫) পাবনা জেলার আতাইকুলা থানাধীন ধর্মগ্রামের সোহরাব আলীর ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে নগরের মনসুরাবাদ পুলিশ লাইনের বিপরীত পাশে ডিটি রোডে দরবার ইঞ্জিনিয়ারিংয়ের সামনে ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে ট্রাকের পাটাতনের নিচের চেম্বারে বিশেষ কায়দায় রাখা ইয়াবার চালানটি জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত ট্রাকচালক মো রুহুল আমিনকে গ্রেপ্তার করা হয়েছে। ইয়াবা পরিবহণে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে ডবলমুরিং মডেল থানায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানানো হয়।

 

পূর্বকোণ/নুসরাত/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট