চট্টগ্রাম বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

কুমিল্লায় ৩ বগি লাইনচ্যুত, চট্টগ্রাম-ঢাকা রেল যোগাযোগ বন্ধ

কুমিল্লায় ৩ বগি লাইনচ্যুত, চট্টগ্রাম-ঢাকা রেল যোগাযোগ বন্ধ

অনলাইন ডেস্ক

২১ অক্টোবর, ২০২৬ | ২:১৯ অপরাহ্ণ

চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘কর্ণফুলী এক্সপ্রেস’ ট্রেনের তিনটি বগি কুমিল্লার লাকসাম উপজেলার নাওঘাট (নাওটি) রেল স্টেশনের আজগরায় এলাকায় লাইনচ্যুত হয়েছে। 
 
বুধবার (২১ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর থেকে চট্টগ্রামের সঙ্গে ঢাকা, সিলেট ও ময়মনসিংহ অভিমুখে অফলাইন ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
 
ট্রেনে থাকা একাধিক যাত্রী জানান, ট্রেনটি দুপুর ১২টা ২০ মিনিটের পর নাঙ্গলকোট স্টেশন ছেড়ে আসে। অন্যান্য সময়ের চেয়ে এদিন ট্রেনের গতি বেশি ছিল। নাওটী স্টেশন পার হওয়ার পর ট্রেনটির তিনটি বগি লাইনচ্যুত হয়। এসময় ট্রেনে হুড়োহুড়ি শুরু হয়। একাধিক যাত্রী মাথাসহ বিভিন্ন স্থানে আঘাত পান। কয়েকজনের মাথা ফেটে যায়। হুড়োহুড়ি করতে গিয়ে আহত হন আরও কয়েকজন যাত্রী।
 
ট্রেনে থাকা যাত্রী মিনহাজুল ইসলাম মোক্তার বলেন, চলতি পথে হঠাৎ বিকট শব্দ হয়। এরপর একজনের গায়ে আরেকজন কাত হয়ে পড়েন। কয়েকজন পদপিষ্ট হন। তাড়াহুড়ো করে নিচে নেমে দেখি, ধোঁয়া বের হচ্ছে।
 
নাঙ্গলকোট রেলওয়ের স্টেশন মাস্টার জামাল হোসেন বলেন, দুর্ঘটনার খবরটি পেয়েছি। হতাহতের খবর সম্পর্কে এখনো বিস্তারিত জানতে পারিনি। একটু পর ঘটনাস্থলে উদ্ধারকারী ট্রেন যাবে।
 
পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট