চট্টগ্রাম রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

আত্মসমর্পণ করে কারাগারে গেলেন চট্টগ্রামের ‘কিশোর গ্যাং নেতা’ বগা

অনলাইন ডেস্ক

১৮ অক্টোবর, ২০২৬ | ৩:০৪ অপরাহ্ণ

আদালতে আত্মসমর্পণ করেছেন চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও ‘কিশোর গ্যাং নেতা’ ওয়াকিল হোসেন ওরফে বগা।
 
রবিবার (১৮ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম অতিরিক্ত চিফ চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিদুল ইসলামের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি।  আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
 
বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের উপ-কমিশনার (প্রসিকিউশন) হাসান ইকবাল চৌধুরী। তিনি বলেন, ‘চাঁদাবাজির একটি মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন আসামি ওয়াকিল হোসেন ওরফে বগা। আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো আদেশ দেন।’
 
জানা গেছে, ওয়াকিল চট্টগ্রাম নগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের জন্য গত ৮ জুন তাকে দল থেকে বহিষ্কার করা হয়। ওয়াকিলের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক, চাঁদাবাজি, দখলসহ বিভিন্ন অভিযোগে ২৩টি মামলা রয়েছে। পুলিশ জানিয়েছে, একাধিক কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করেন ওয়াকিল। দলীয় প্রভাব খাটিয়ে অপরাধমূলক কর্মকাণ্ড করে বেড়ান তিনি।
 
সর্বশেষ ৬ অক্টোবর নগরের টাইগার পাস এলাকার নগর ভবনে ওয়াকিল অবস্থান করছেন খবর পেয়ে সেখানে তাকে ধরতে যান পুলিশ সদস্যরা। কিন্তু সেখানে তাকে পাওয়া যায়নি। 
 
পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট