চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

বেশি দামে পণ্য বিক্রি, খাতুনগঞ্জে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

অনলাইন ডেস্ক

১৫ অক্টোবর, ২০২৬ | ১০:৪৪ অপরাহ্ণ

চট্টগ্রামের খাতুনগঞ্জে পণ্যের মোড়ক ব্যবহার না করা এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অধিদপ্তরের উপ-পরিচালক ফয়েজ উল্ল্যাহর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নবী সুপার মার্কেটের আরাফাত ট্রেডিংকে পণ্যের মোড়ক ব্যবহার না করার দায়ে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ইলিয়াস মার্কেটের হাসান করপোরেশনকে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক ফয়েজ উল্ল্যাহ জানান, বাজারে পণ্যের সঠিক মূল্য প্রদর্শন, খাদ্যপণ্যের মান বজায় রাখা এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের তদারকি অভিযান অব্যাহত থাকবে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট