চট্টগ্রাম বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রামের হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার 

চট্টগ্রামের হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার 

নিজস্ব প্রতিবেদক

১৪ অক্টোবর, ২০২৬ | ৩:৩৫ অপরাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়া থানার তাহসান হত্যা মামলার এজাহারনামীয় আসামি মহিউদ্দিনকে (৩০) গ্রেপ্তার করেছে এসআরবি-৭। গ্রেপ্তার সাতকানিয়া থানার দক্ষিণ ঢেমশা এলাকার আব্দুল মোনাফের ছেলে। 
বুধবার (১৪ অক্টোবর) সকাল ৯টায় যাত্রাবাড়ি থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 
বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-৭ এর সিনিয়র সহকারী পরিচোলক (গণমাধ্যম) মোসলেহ উদ্দিন আহমেদ। তিনি জানান, সাতকানিয়া থানার থানার তাহসান হত্যা মামলার আসামি ঢাকায় অবস্থান করছে; এমন তথ্যের ভিত্তিতে আজ সকাল ৯টায় যাত্রাবাড়ি থানা চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের মাতুয়াইল ইউটার্ন থেকে আসামি মহিউদ্দীনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিকে যাত্রাবাড়ি থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট