চট্টগ্রাম বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রামে মেয়াদোত্তীর্ণ বিস্কুট ও নকল চাল বিক্রি করায় জরিমানা 

চট্টগ্রামে মেয়াদোত্তীর্ণ বিস্কুট ও নকল চাল বিক্রি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা 

নিজস্ব প্রতিবেদক

১৪ অক্টোবর, ২০২৬ | ৩:০৫ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী বাজারে মেয়াদোত্তীর্ণ বিস্কুট ও রং মিশ্রিত চানাচুর বিক্রি, নকল চাল বাজারজাত করাসহ নানা অপরাধে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। 
 
 
বুধবার (১৪ অক্টোবর) নগরীর পাহাড়তলী বাজারে বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম। 
 
 
অভিযানে এ বি এম ফুডে মেয়াদোত্তীর্ণ বিস্কুট ও রং মিশ্রিত চানাচুর বিক্রির প্রমাণ পাওয়ায় ৮ হাজার টাকা, হাজী শফিউল বশর অ্যান্ড সন্সকে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্রয়-বিক্রয়ের ভাউচার যথাযথভাবে সংরক্ষণ না করায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
 
 
অন্যদিকে, মেঘনা স্টোরে নামবিহীন প্যাকেটে নকল চাল বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্রয়-বিক্রয়ের ভাউচার যথাযথভাবে সংরক্ষণ না করার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
 
 
অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান বলেন, ভোক্তাদের সঙ্গে প্রতারণা করে মেয়াদোত্তীর্ণ পণ্য, ভেজাল খাবার ও নকল চাল বিক্রির কোনো সুযোগ নেই। একই সঙ্গে ব্যবসাপ্রতিষ্ঠানে মূল্য তালিকা প্রদর্শন এবং ক্রয়-বিক্রয়ের ভাউচার যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
 
পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট