চট্টগ্রাম মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রামে খেজুরে তেল মেখে প্যাকেটজাত করে বিক্রি, ২০ হাজার টাকা জরিমানা 

চট্টগ্রামে খেজুরে তেল মেখে প্যাকেটজাত করে বিক্রি, ২০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক

১৩ অক্টোবর, ২০২৬ | ২:১৩ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর ফলমন্ডিতে খেজুরের গায়ে তেল মেখে প্যাকেটজাত করে বাজারজাত করায় তুহিন এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মূল্যতালিকা প্রদর্শন না করা, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণে অনিয়ম এবং খাদ্যদ্রব্য তৈরিতে অনিয়মের দায়ে আরও চারটি প্রতিষ্ঠানকে ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
 
 
মঙ্গলবার (১৩ অক্টোবর) এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক ফয়েজ উল্ল্যাহ। 
 
 
তিনি বলেন, ফলমন্ডি এলাকায় অভিযান চালিয়েছি। এসময় মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্রয় বিক্রয় ভাউচার যথাযথভাবে সংরক্ষণ না করায় মেসার্স আল্লাহওয়ালা এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা, মেসার্স এন্ড ব্রাদার্সকে ২ হাজার টাকা, মেসার্স রাউজান এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 
 
 
এছাড়া মোড়কজাত বিধি অনুসরণ না করে অস্বাস্থ্যকর পরিবেশে রেখে খেজুরের গায়ে তেল মিশ্রণ করে খেজুর প্যাকেটজাত করে বাজারজাত করায় তুহিন এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 
 
 
পরে দেওয়ানহাট এলাকায় খাদ্যদ্রব্য রান্নায় শ্রীত কাশ্মীরি মরিচ ব্যবহার, অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য প্রক্রিয়াকরণের কারণে দেওয়ানহাটের তায়েফ রেস্তোরাঁয় ২৫ হাজার টাকার জরিমানা করা হয়। 
 
পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট