চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানাধীন কামরুল হত্যা মামলার প্রধান পলাতক আসামি মো. কামালকে (২২) গ্রেপ্তার করেছে এসআরবি-৭।
শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৭টায় কক্সবাদার সদর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. কামাল বায়েজিদ বোস্তামি থানাধীন ডোবারপাড় জামতলা এলাকার মুরাদের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন এসআরিব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মোসলেহ উদ্দিন আহমেদ। তিনি জানান, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা সোয়া ৭টায় কক্সবাজার থেকে হত্যা মামলার প্রধান পলাতক আসামি মো. কামালকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কক্সবাজার সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/পিআর



















