চট্টগ্রামের কোতোয়ালী থানার পুলিশের অভিযানে একটি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে কোতোয়ালী থানার পাশে স্টেশন রোড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হল—সীতাকুণ্ড থানার তুলাতলী এলাকার মো. জয়নাল আবেদিনের ছেলে মো. সাইদ প্রকাশ আফ্রিদি প্রকাশ প্রান্ত (২৭) এবং একই উপজেলার উত্তর ছলিমপুর এলাকার মুহাম্মদ রবিউল হোসেনের ছেলে মো. এনামুল হক প্রকাশ জনি (৩৮)
পুলিশ জানায়, এসআই অনুপ কুমার ধর ফোর্সসহ স্টেশন রোড এলাকায় ডিউটিতে থাকাকালে মোটরসাইকেল করে আসা ওই দুই সন্দেহভাজন ব্যক্তিকে থামানোর সংকেত দেন। এ সময় তারা মোটরসাইকেল রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের ধরে ফেলে। পরবর্তীতে মোটরসাইকেলের বৈধ কাগজপত্র দেখতে চাইলে তারা কোনো কাগজপত্র দেখাতে পারেনি। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা স্বীকার করে যে, মোটরসাইকেলটি অন্য স্থান থেকে চুরি করে নিজেদের হেফাজতে রেখেছিল।
তাদের কাছ থেকে ১ লাখ ৬০ হাজার টাকা মূল্যের একটি কালো রঙের মোটরসাইকেল (রেজিস্ট্রেশন নম্বর: চট্ট মেট্রো-ল-১৬-৪৫৩৬) উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটক আসামিদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় পেনাল কোডের ৪১১ ধারায় মামলা করে পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
পূর্বকোণ/মিফতা/পারভেজ


















