চট্টগ্রাম বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রামের ছিনতাই মামলার আসামি ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার   

চট্টগ্রামের ছিনতাই মামলার আসামি ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার   

নিজস্ব প্রতিবেদক

৭ অক্টোবর, ২০২৬ | ১১:২৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার চাঁদাবাজিসহ ছিনতাই মামলার এজাহারনামীয় প্রধান আসামি মো. হৃদয়কে (২৭) গ্রেপ্তার করেছে এসআরবি।
 
 
মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৭টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানা এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়। 
 
 
এসআরবি জানায়, নগরীর কোতোয়ালী থানার চাঁদাবাজিসহ ছিনতাই মামলার পলাতক ১ নম্বর প্রধান আসামি মো. হৃদয় ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থান করছে; এমন তথ্যের ভিত্তিতে গতকাল সন্ধ্যা সোয়া ৭টায় সরাইল থানার পাঠানপাড়া এলাকায় এলাকায় অভিযান চালানো হয়। এসময় মামলার আসামি মো.হৃদয়কে গ্রেপ্তার করা হয়েছে। 
 
 
এসআরবি-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদ জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
 
পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট