পুলিশের চট্টগ্রাম রেঞ্জের বিভিন্ন জেলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যদের বিরুদ্ধে অভিযানে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) রেঞ্জ পুলিশ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় চট্টগ্রাম রেঞ্জের আওতাধীন বিভিন্ন জেলায় এসব অভিযান পরিচালনা করা হয়।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, গ্রেপ্তারদের মধ্যে চট্টগ্রামে দুজন, ব্রাহ্মণবাড়িয়ায় একজন, চাঁদপুরে দুজন, নোয়াখালীতে তিনজন, লক্ষ্মীপুরে দুজন, ফেনীতে একজন ও খাগড়াছড়িতে তিনজন রয়েছেন।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
পূর্বকোণ/এএইচ

















