চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু

চলন্ত ট্রেনে উঠতে গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের সাবেক ছাত্রলীগ নেতা

অনলাইন ডেস্ক

১ অক্টোবর, ২০২৬ | ১০:৩৪ অপরাহ্ণ

চট্টগ্রামের ষোলশহর রেলস্টেশনে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। তার নাম ফখরুদ্দিন বাবলু। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের চট্টগ্রাম কলেজ শাখার সাবেক সভাপতি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে ষোলশহর রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফখরুদ্দিনের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়।

স্থানীয়রা জানান, বিকেলে ষোলশহর স্টেশনে একটি চলন্ত ট্রেনে উঠার চেষ্টা করছিলেন বাবলু। এ সময় অসাবধানতাবশত পা পিছলে তিনি ট্রেনের নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হুদা জানান, খবর পেয়ে রেলওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

পূর্বকোণ/রানা/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট