চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৪৩৩ জন

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৪৩৩ জন

নিজস্ব প্রতিবেদক

১ অক্টোবর, ২০২৬ | ১:০৩ অপরাহ্ণ

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় গত ২৪ ঘণ্টায় মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় ৪৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 
 
বুধবার (৩০ সেপ্টেম্বর) গত ২৪ ঘণ্টার অভিযানের এ তথ্য জানান চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী।
 
 
তিনি জানান, গ্রেপ্তার ৪৩৩ জনের মধ্যে নিয়মিত মামলায় ৫২ জন, পূর্ববর্তী মামলায় ৯৯ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৪৩ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় পাঁচজন, কার্যবিধির ১৫১ ধারা ও অন্যান্য আইনে ৪৮ জন, পরোয়ানা মূলে ৮৩ জন এবং সাজা পরোয়ানা মূলে ১১ জন রয়েছেন। এছাড়া মাদক মামলায় ৯২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ৯১ জন মাদকসেবী। পাশাপাশি নিয়মিত ও অন্যান্য মামলায় ২০ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
 
 
তিনি আরও জানান, মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সময়ে ৩২ হাজার ১০০ টাকা অর্থদণ্ড আদায় এবং ১৭টি মাদক মামলা দায়ের করা হয়েছে।
 
অভিযানে ১১ হাজার ৯টি ইয়াবা, পাঁচ কেজি ৪৫ গ্রাম গাঁজা, ১৬০ লিটার চোলাই মদ, ১২ বোতল বিদেশি মদ ও ১০ বোতল হুইস্কি উদ্ধার করা হয়েছে।
 
পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট