চট্টগ্রাম নগরের আকবরশাহ থানাধীন এক নম্বর গেট মোড়ে হোটেল সিটি প্যালেসের দ্বিতীয় তলা থেকে জান্নাতুন নাঈম (২৭) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত জান্নাতুন নাঈম বোয়ালখালী থানার উত্তর আকুবদন্ডী এলাকার মনসুর হেলালের স্ত্রী।
আকবরশাহ থানা পুলিশ জানায়, সুরতহাল প্রস্তুত করে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিহতের বাবা-মাকে জানানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে আকবরশাহ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সৈয়দ ওমর জানান, ধারণা করা হচ্ছে, ওই নারী গলায় ফাঁস দিয়ে নিজের জীবন শেষ করেছেন। তার গলায় ফাঁস দেওয়ার চিহ্ন পাওয়া গেছে। এ বিষয়ে পুলিশের তদন্ত চলছে।
পূর্বকোণ/এএইচ

















