চট্টগ্রাম বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

বাকলিয়ায় দুই গ্রুপের সংঘর্ষ: ১৬ মামলার আসামিসহ গ্রেপ্তার ৩ 

বাকলিয়ায় দুই গ্রুপের সংঘর্ষ: ১৬ মামলার আসামিসহ গ্রেপ্তার ৩ 

নিজস্ব প্রতিবেদক 

৩০ সেপ্টেম্বর, ২০২৬ | ১২:০৮ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকায় দুই গ্রুপের সংঘর্ষ ও নাশকতার ঘটনায় মূলহোতা মো. মুরাদসহ তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
 
গ্রেপ্তার অন্য দু’জন হলো-মো.সুমন (৩৫) এবং মো. রুহুল আমিন।
 
পুলিশ জানায়, গত ২৭ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে বাকলিয়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি সশস্ত্র গ্রুপ মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ চলাকালে সন্ত্রাসীরা নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা, রাস্তায় চলাচলরত সিএনজি অটোরিকশা ভাংচুর এবং ব্যাপক ইট-পাটকেল নিক্ষেপ করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। ঘটনার পরপরই বাকলিয়া থানার একটি টিম অভিযানে নামে। রাতভর অভিযান পরিচালনা করে মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি মুরাদ ও তার দুই সক্রিয় সহযোগীকে গ্রেপ্তার করা হয়।
 
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার জনসংযোগ কর্মকর্তা আমিনুর রশিদ জানান, গ্রেপ্তার প্রধান আসামি মুরাদের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র ও সন্ত্রাসসহ অন্তত ১৬টি মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে আসামিদের আদালতে সোপর্দ করা হচ্ছে।
 
পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট