চট্টগ্রাম সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রামে ছিনতাইকারী গ্রেপ্তার, মোবাইল-ল্যাপটপ উদ্ধার   

চট্টগ্রামে ছিনতাইকারী গ্রেপ্তার, মোবাইল-ল্যাপটপ উদ্ধার   

অনলাইন ডেস্ক

২৮ সেপ্টেম্বর, ২০২৬ | ৪:৫১ অপরাহ্ণ

চট্টগ্রামে কোতোয়ালী থানার কদমতলীতে কাস্টমস কর্মকর্তার ল্যাপটপ ও মোবাইল ছিনতাইয়ের ঘটনায় মো. আনোয়ার হোসেনকে (৩১) গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ছিনতাই হওয়া ল্যাপটপটি উদ্ধার করা হয়েছে।
 
 
রবিবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। 
 
 
এর আগে, গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার দিকে কদমতলী এলাকায় মো. হাসানুজ্জামান খান বাসায় যাচ্ছিলেন। এ সময় ছিনতাইকারীরা তার কাছ থেকে মোবাইল ও ল্যাপটপ ছিনিয়ে নিয়ে যায়। পরে হাসানুজ্জামান কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন। 
 
 
কোতোয়ালী থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম জানান, সদরঘাট থানা এলাকা থেকে  ছিনতাইকারী ও একাধিক মামলার আসামি মো. আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছি। এসময় তার কাছ থেকে ছিনতাই হওয়া ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতে  সোপর্দ করা হয়।
 
পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট