চট্টগ্রাম সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

বাকলিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, গ্রেপ্তার ১৫

বাকলিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, গ্রেপ্তার ১৫

নিজস্ব প্রতিবেদক

২৮ সেপ্টেম্বর, ২০২৬ | ৩:১৯ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

 

রবিবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সৈয়দ শাহ রোডের মোরশেদ টাওয়ারের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

 

পুলিশ জানিয়েছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় সংঘর্ষকারীরা ইটপাটকেল নিক্ষেপ করে এবং সড়কে চলাচলরত সিএনজি অটোরিকশার গ্লাস ভাঙচুর করে। এতে জনসাধারণের জানমালের ক্ষতি ও নাশকতা সৃষ্টির পরিস্থিতি তৈরি হয়। খবর পেয়ে বাকলিয়া থানার টহল পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (সদর) ও অতিরিক্ত দায়িত্বে সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ জানান, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। একই সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট