চট্টগ্রাম সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

বায়েজিদে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ-যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার 

বায়েজিদে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ-যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার 

নিজস্ব প্রতিবেদক

২৮ সেপ্টেম্বর, ২০২৬ | ১:০৭ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন আবাসিক এলাকায় কেক কেটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালনকালে তিন নারীসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ, আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত সগঠন ছাত্রলীগের নেতাকর্মী বলে দাবি করেছে পুলিশ।
 
 
রবিবার (২৭ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে অক্সিজেন শীতলঝর্ণা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 
 
 
গ্রেপ্তাররা হলেন-আসিফ মাহমুদ (১৬), সুফিয়া বেগম (৫০), শারমিন আক্তার (৩০), শারমিন বেগম (২৭), মোহাম্মদ সানি (১৭), হাবিবুর রহমান (১৯) ও নুরুল হাকিম রাব্বি (২৫)। 
 
 
পুলিশ সূত্রে জানা গেছে, নুরুল হাকিম রাব্বি এর আগে নগরীর পাঁচলাইশ এলাকায় শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটার আয়োজনে অংশ নেন। পরে বায়েজিদ এলাকায় একটি বৃদ্ধাশ্রমে খাবার খাওয়াতে গেলে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর একই ঘটনায় আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। 
 
 
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের তিন নারীসহ ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। 
 
পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট