চট্টগ্রাম রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রামে স্ক্র্যাপ ও পুরাতন ব্যাটারিসহ ৭ চোরাকারবারি আটক

চট্টগ্রামে স্ক্র্যাপ ও পুরাতন ব্যাটারিসহ ৭ চোরাকারবারি আটক

অনলাইন ডেস্ক

২৭ সেপ্টেম্বর, ২০২৬ | ৭:১৭ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরের পতেঙ্গায় বিশেষ অভিযান চালিয়ে মিয়ানমার থেকে অবৈধভাবে ফিশিং বোটে আনা স্ক্র্যাপ ও পুরাতন ব্যাটারিসহ ৭ জন চোরাকারবারি আটক করেছে কোস্ট গার্ড।

রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন সি বিচ সংলগ্ন এলাকায় রবিবার সকাল ৭টায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৩৩ লাখ টাকার আনুমানিক ২ টন লোহার স্ক্র্যাপ এবং ২০ টন পুরাতন ব্যাটারি স্ক্র্যাপসহ ৭ জন চোরাকারবারিকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মিয়ানমার থেকে ফিশিং বোটের মাধ্যমে স্ক্র্যাপগুলো অবৈধভাবে বাংলাদেশে আনা হয়েছিল, যা কার্গোবোটের মাধ্যমে কর্ণফুলী চ্যানেলে ঢোকানো হয়েছে। 

জব্দ করা পণ্য, চোরাচালান কাজে ব্যবহৃত বোট ও আটক চোরাকারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পূর্বকোণ/প্রান্ত/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট