চট্টগ্রাম রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

উন্নয়ন সংগ্রাম কমিটির সভায় জসিম উদ্দিন চৌধুরী

চট্টগ্রামকে পরিকল্পিত-বিশ্বমানের বাসযোগ্য শহর করতে হবে

বিজ্ঞপ্তি

২৭ সেপ্টেম্বর, ২০২৬ | ২:২৩ অপরাহ্ণ

ভয়াবহ ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলা করতে কার্যকর উদ্যোগ গ্রহণ, চট্টগ্রামকে পরিচ্ছন্ন, পরিকল্পিত বিশ্বমানের বাসযোগ্য শহরে পরিণত করতে এখনই উদ্যোগ গ্রহণ করতে হবে।
গতকাল শনিবার বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন সংগঠনের স্থায়ী পরিষদের সভাপতি ও দৈনিক পূর্বকোণ লিমিটেডের চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরী। দৈনিক পূর্বকোণ সেন্টারের মরহুম ইউসুফ চৌধুরী কনফারেন্স হলে এই সভা অনুষ্ঠিত হয়।  জসিম উদ্দিন চৌধুরী বলেন, চট্টগ্রাম নগরী ময়লা, আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। ফুটপাত হকারদের দখলে চলে গেছে। রাস্তায় এলোপাতাড়িভাবে গাড়ি রাখার কারণে জনভোগান্তি বেড়েছে। শহরের সড়কগুলোর দুরবস্থার কারণে জনজীবনে নাভিশ্বাস উঠেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। চট্টগ্রামকে পরিকল্পিত বিশ্বমানের বাসযোগ্য শহরে পরিণত করা এবং ঘোষিত বাণিজ্যিক রাজধানীর বাস্তবায়ন এখন সময়ের দাবি। সভায় বক্তব্য রাখেন, সংগঠনের মহাসচিব এইচ এম মুজিবুল হক শাকুর, সদস্য লায়লা ইব্রাহীম বানু, অধ্যাপক নু ক ম আকবর হোসেন, সিনিয়র সহ-সভাপতি প্রকৌশলী মুহাম্মদ ইব্রাহীম, অর্থ সম্পাদক লায়ন মুহাম্মদ নুরুল আলম, এস এম সিরাজ উদ্দৌলা, কাজী গোলাপ রহমান, সাংগঠনিক সম্পাদক জিকরুল হাবিবিল ওয়াহিদ, প্রফেসর বাহার উদ্দিন জোবাইর, সালাউদ্দিন আহমেদ, এম হামিদ হোছাইন, নোমান উল্লাহ্ বাহার, এম গোফরান চৌধুরী, হাসান সিকদার, নুরুল ইসলাম রিপন, এম কফিল উদ্দীন রানা, এম আহমেদ রেজা, এডভোকেট মাসুদুল ইসলাম রাশেল, মুহাম্মদ নুরুল ইসলাম চৌধুরী, নুরুল আমিন, এম আর শাহিন রাশেল ও আবুল কালাম প্রমুখ।
 
মহাসচিব এইচ এম মুজিবুল হক শাকুর বলেন, কালুরঘাট সেতুর উদ্বোধনী ফলক উন্মোচন করার ২ বছর পরও দৃশ্যমান না হওয়ায় চট্টগ্রামবাসী উদ্বিগ্ন।
সভায় বক্তারা বলেন, সরকার ক্ষমতায় আসার আট মাসের মাথায় দফায় দফায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। বিদ্যুৎ, গ্যাস ও সুপেয় পানির মূল্যবৃদ্ধিতে জনগণ দিশেহারা হয়ে পড়েছে।-বিজ্ঞপ্তি
 
পূর্বকোণ/পল্লবী

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট