চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন তুলাতলী এলাকায় একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১টা ৫ মিনিটের দিকে তুলাতলী জামাই বাজার এলাকার আলী মার্কেটে এ ঘটনা ঘটে।
লামার বাজার ফায়ার সার্ভিসের সহকারী স্টেশন অফিসার সোহেল রানা বলেন, আগুন লাগার খবর পেয়ে লামার বাজার ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট পৌঁছে কাজ করেছে। দুপুর পৌনে ২টায় আগুন নিয়ন্ত্রণে আনে তারা। কি কারণে এবং কিভাবে আগুন লাগার ঘটনা ঘটেছে তা পরে জানানো হবে।
পূর্বকোণ/পিআর


















