চট্টগ্রামে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ), চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের আওতাধীন ভ্রাম্যমাণ আদালত-১১-এর অভিযানে বিআরটিএ কম্পাউন্ডে দালালির অভিযোগে একজনকে ২০ দিন বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিআরটিএ, চট্টগ্রাম মেট্রো-২ ও চট্টগ্রাম জেলা সার্কেল কার্যালয়ে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত-১১-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা অভিযানে নেতৃত্ব দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন- চট্টগ্রাম নগরের আগ্রাবাদ ডবলমুরিং এলাকার মৃত কালা মিয়ার ছেলে মনজুর আলম (৬৫)।
একদিকে হাটহাজারী থানার অন্তর্গত চৌধুরীহাটে অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ১২টি মামলায় মোট ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
পূর্বকোণ/আরআর
















