চট্টগ্রাম সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

আকবরশাহে ইয়াবাসহ তিন যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

২১ সেপ্টেম্বর, ২০২৬ | ১১:১৯ অপরাহ্ণ

নগরীর আকবরশাহ থানার অভিযানে ৮ হাজার ২৮৫ পিস ইয়াবাসহ ৩ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে বায়েজিদ লিংক রোড ০৬নং ব্রীজ চেক পোস্টে তাদের গ্রেপ্তার করে।
 
আকবরশাহ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। 
 
গ্রেপ্তাররা হলেন-  আবু মুসা প্রকাশ রফিক(২৬), জানে আলম(২৭), মো. ইয়াছের (২৫)।
 
পুলিশ জানায়,  আসামিদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আজ আদালতে সোর্পদ করা হয়েছে। 
 
পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট