নগরীর কাজীর দেউড়ি মোড় থেকে লালখান বাজার পর্যন্ত সড়কের উভয় পাশের ফুটপাতের ৫০টি অবৈধ ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।
অভিযানে কাজীর দেউড়ি মোড় থেকে লালখান বাজার পর্যন্ত এস এস খালেদ রোডের উভয় পাশের ফুটপাত অবৈধভাবে দখল করে দোকান বসিয়ে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় প্রায় ৫০টি দোকান ও ফুডকোর্ট উচ্ছেদ করা হয়।
অভিযানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, কোতোয়ালি থানা ও সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা- কর্মচারীগণ ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।
পূর্বকোণ/আরআর/পারভেজ















