দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগে চট্টগ্রাম নগর বিএনপির ১৬ নং চকবাজার ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল গফুরকে বহিষ্কার করেছে বিএনপি। সোমবার (৩ আগস্ট) চট্টগ্রাম মহানগর বিএনপির দপ্তর থেকে পাঠানো যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) শওকত আজম খাজা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিষয়টি নিশ্চিত করে শওকত আজম খাজা জানান, আব্দুল গফুরের বিরুদ্ধে কয়েকটি লিখিত অভিযোগ যাচাই বাচাই শেষে প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগে তাকে ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
পূর্বকোণ/রাজীব/পারভেজ















