চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে ২ কোটি ৬৫ লাখ টাকার ১৩৮৭ গ্রাম স্বর্ণসহ দুবাই ফেরত এক যাত্রীকে আটক করা হয়েছে এনএসআই, ডিজিএফআই এবং কাস্টমস ইন্টেলিজেন্স এর যৌথ অভিযানে । সেই যাত্রী মোহাম্মদ তুষার কুমিল্লা সদরের দীঘল গাঁওয়ের পিপুলা বাজার এলাকার মো. আবু মুসলিমের ছেলে।
সোমবার (৩ আগস্ট) সকাল ৮টা ২০ মিনিটে দুবাই থেকে আগত বিমান বাংলাদেশ এয়ারলাইনস এর ফ্লাইট বিজি-১৪৮ এ আগত এই যাত্রীর কাছ থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়। তিনি আন্ডারওয়্যারের ভিতরে বিশেষ কায়দায় পেস্ট করে এইসব স্বর্ণ বহন করছিলেন। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল এসব বিষয় নিশ্চিত করেন।
পূর্বকোণ/রাজীব/পারভেজ















