চট্টগ্রাম শনিবার, ০১ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

৭টি পরোয়ানা নিয়ে আত্মগোপনে থাকা আসামি কোতোয়ালী পুলিশের জালে

৭টি পরোয়ানা নিয়ে আত্মগোপনে থাকা আসামি কোতোয়ালী পুলিশের জালে

নিজস্ব প্রতিবদেক

১ আগস্ট, ২০২৬ | ১১:১২ অপরাহ্ণ

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা পুলিশ এক বিশেষ অভিযান পরিচালনা করে একাধিক মামলার সাজাপ্রাপ্ত এবং সাতটি ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে।

 

শনিবার (১ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে সীতাকুণ্ড থানার ভাটিয়ারী এলাকায় এই অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার আসামি মোহাম্মদ আমান উল্লাহ কোতোয়ালী থানার আসাদগঞ্জের/৯৫২ ওসমান মঞ্জিলের বাসিন্দা নুরুল আলমের ছেলে।

 

পুলিশ সূত্রে জানা গেছে, আসামি আমান উল্লাহর বিরুদ্ধে এন আই অ্যাক্টের ১৩৮ ধারায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং একটি অর্থজারি মামলায় ছয় মাসের দেওয়ানী আটকাদেশ ছিল। এছাড়া কোতোয়ালী থানায় তার বিরুদ্ধে আরও দুটি সিআর সাজা ও দুটি সিআর ওয়ারেন্ট ছিল। পুলিশের সিডিএমএস (CDMS) পর্যালোচনা করে দেখা যায় যে, পটিয়া থানাতেও তার বিরুদ্ধে আরও তিনটি সিআর সাজা ওয়ারেন্ট মূলতবি রয়েছে।

 

গ্রেপ্তার আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হবে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট