চট্টগ্রাম শনিবার, ০১ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

পতেঙ্গায় চোরাই কয়লাসহ ২টি কাঠের বোট জব্দ

পতেঙ্গায় চোরাই কয়লাসহ ২টি কাঠের বোট জব্দ

নিজস্ব প্রতিবেদক

৩১ জুলাই, ২০২৬ | ১০:৫৭ অপরাহ্ণ

পতেঙ্গায় চোরাই কয়লা ও গমের ভুষিসহ ২টি কাঠের বোট জব্দ করেছে কোস্ট গার্ড। শুক্রবার ( ৩১ জুলাই) সকাল ৯ টায় পতেঙ্গা থানাধীন ১৫ নং ঘাট সংলগ্ন এলাকায় অভিযানে এসব জব্দ করা হয়।

 

অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ২টি কাঠের বোটে তল্লাশি চালিয়ে প্রায় ২ লক্ষ ৬ হাজার টাকা মূল্যের ১ টন খনিজ কয়লা ও ৬০০ কেজি গমের ভুষি জব্দ করা হয়। এ সময় চোরাকারবারিরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত আলামত ও বোটের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট