চট্টগ্রাম বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রাম বিমানবন্দরে ২৩৫ কার্টন বিদেশি সিগারেট জব্দ

নিজস্ব প্রতিবেদক

৩০ জুলাই, ২০২৬ | ৮:৪৭ অপরাহ্ণ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২৩৫ কার্টন সিগারেট জব্দ করেছে কাস্টম গোয়েন্দারা।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ৯টা ১০ মিনিটে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট নম্বর বিজি-১৪৮ এর যাত্রী মোহাম্মদ সোহেলের সঙ্গে থাকা তিনটি ব্যাগেজ তল্লাশি করেন কাস্টমস গোয়েন্দারা। এ সময় ‘মন্ড’ ব্র্যান্ডের ১৫০ কার্টন এবং ‘ইজি লাইটস’ ব্র্যান্ডের ৮৫ কার্টনসহ মোট ২৩৫ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়।

যাত্রী মোহাম্মদ সোহেল চট্টগ্রামের ফটিকছড়ির ফতেহপুর এলাকার মো. নুর হোসেনের ছেলে। 

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, যাত্রীদের কাছ থেকে উদ্ধার করা পণ্যের চালান ডিএম মূল্যে জব্দ করা হয় যা চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে থাকবে। জব্দ করা সিগারেট থেকে রাজস্ব আদায় সর্বমোট ৫ লাখ ৯৩ হাজার ৫০০ টাকা।

আটক যাত্রীকে বিমানবন্দরের কাস্টমস ইন্টেলিজেন্স ও কাস্টমস শাখা কর্তৃক মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।

পূর্বকোণ/রাজীব/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট