চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে যশোর শহরের ঝুমঝুমপুর এলাকা থেকে সহযোগীসহ গ্রেপ্তার করেছে পুলিশের যৌথ টিম। আজ বুধবার ভোরের দিকে অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল যশোর নড়াইল মহাসড়কের ঝুমঝুমপুর এলাকা থেকে একটি প্রাইভেটকার তল্লাশি করে তাঁকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর বেলা সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়।
গ্রেপ্তারের সময় পরিচয় নিশ্চিত হতে ঘটনাস্থলেই তাকে জিজ্ঞাসাবাদ করেন পুলিশ সদস্যরা। প্রথমে নাম জানতে চাইলে ডেভিড ইমন নিজের নাম ‘মিরাজ’ বলে জানান। পরে বাড়ির ঠিকানা জানতে চাইলে প্রথমে ‘ঢাকায়’ এবং পুরান ঢাকায় চাকরি করে বলে জানায়। পরে বলার টোন শুনে পুলিশের সন্দেহ হয়। পুলিশ ধমক দেয় ইমনকে ‘কথা এরকম অথচ ঢাকায় বাড়ি মানে? তখন পুলিশ অরজিন কোথায় জানতে চাইলে ইমন ‘চট্টগ্রামে’ বলে জানান। তখন পুলিশ কর্মকর্তা তাকে মারার জন্য লাঠি দিতে বললে ইমন সরে যায়। জিজ্ঞাসাবাদের ওই ভিডিও ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
পুলিশ জানায়, ভারত থেকে দেশে ঢোকার চার দিন পর আবার ভারতে পালিয়ে যাওয়ার তথ্য ছিল তাদের কাছে। এ তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম জেলা পুলিশের অনুরোধে যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতোয়ালি মডেল থানার মোট ৯টি টিম যৌথভাবে অভিযান পরিচালনা করে।
যশোর-নড়াইল সড়কের বিজিবির দক্ষিণ-পশ্চিম অঞ্চলের হেডকোয়ার্টার ঝুমঝুমপুর রিজিয়ন-এলাকায় চেকপোস্ট বসিয়ে ডেভিড ইমন ও তাঁর সহযোগীদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানায়।
পূর্বকোণ/আরআর/পারভেজ















