বন্দরনগরীর সাগরিকার আউটার রিং এলাকায় ঝটিকা মিছিলের পর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই কর্মীকে আটক করেছে পুলিশ। আজ (২৯ জুলাই) বুধবার ভোর সাড়ে পাঁচটার পর এই ঝটিকা মিছিল বের হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটকরা হলেন- সন্ধীপের মগধরা ইউনিয়নের আবু তাহেরের ছেলে মো.সজীব আলী (১৯) ও বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের মোক্তার আহমদের ছেলে মো. তানভীর।
বন্দর থানার ওসি আবদুর রহিম পূর্বকোণকে জানান, আজ সকালে আউটার রিং এলাকায় ঝটিকা মিছিলের পর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে মিছিলের ব্যানারটি জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে আইনি পক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।
পূর্বকোণ/রাজীব/পারভেজ















