চট্টগ্রাম বুধবার, ২৯ জুলাই, ২০২৬

সর্বশেষ:

খাবারে তেলাপোকা ও অপরিচ্ছন্নতা, হান্ডিসহ ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

খাবারে তেলাপোকা ও অপরিচ্ছন্নতা, হান্ডিসহ ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

২৯ জুলাই, ২০২৬ | ৪:০৬ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর ওয়াসায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, পোড়া তেল ব্যবহার এবং বাসি খাবার বিক্রির দায়ে হান্ডি রেস্টুরেন্টসহ তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

বুধবার (২৯ জুলাই) সকালে ওয়াসা এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়। 

অভিযানে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত, খাদ্যদ্রব্যে তেলাপোকা পাওয়ায় হান্ডি রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া পোড়া তেল ব্যবহার ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুতের দায়ে সিপি ৫ স্টার রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা এবং পুরাতন বেগুনি ও বাসি খাবার বিক্রি এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুতের দায়ে জামান রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (ডিডি) ফয়েজ উল্লাহ জানান, অভিযান চলাকালে প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন অসঙ্গতি পেয়েছি। ফলে ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় প্রতিষ্ঠানগুলোর মালিককে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট