চট্টগ্রামে অস্ত্রসহ ডেভিড ইমনের ২ সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন- মো. আসিফ (২৫) ও সাইদুল ইসলাম প্রকাশ আরিফ (২৪)। রবিবার (২৬ জুলাই) রাতে চট্টগ্রামের অক্সিজেন–কুয়াইশ সংযোগ সড়কের ওয়াজেদিয়া খেলার মাঠ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ বোস্তামী থানার এসআই মিজানুর রহমান চৌধুরী ।
পুলিশ জানায়, গ্রেপ্তার ২ আসামির কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার পরবর্তী জিজ্ঞাসাবাদে তারা চট্টগ্রামের আলোচিত চিহিৃত সন্ত্রাসী ডেভিট ইমনের অন্যতম সহযোগী এবং অবৈধভাবে অস্ত্র ও গুলি সংগ্রহ করে চট্টগ্রাম মহানগরী ও জেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের কথা স্বীকার করে।
উল্লেখ্য , আসামি মো. আসিফের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, চাঁদাবাজি, দাঙ্গা, অস্ত্র আইন, সরকারি কর্মচারীদের আঘাত ও হত্যার চেষ্টাসহ মোট ১১টি মামলা এবং আসামি সাইদুল ইসলাম প্রকাশ আরিফের বিরুদ্ধে চাঁদাবাজির ২টি মামলা রয়েছে।
পূর্বকোণ/পিআর/পারভেজ















